দেশের উন্নয়নের জন্য মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:৩৯

এমআইএসটি’র এক কৃতী শিক্ষার্থীকে পদক পরিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। (ছবি: আইএসপিআর এর সৌজন্যে)

দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নের জন্য মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৮তম গ্র্যাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথির বক্তব্যে সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রী এ আহ্বান জানান। একইসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পিতা-মাতা, শিক্ষক এবং দেশের সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এমআইএসটির ১২টি বিভাগের শিক্ষার্থীদের সফলভাবে স্নাতক সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান ও কৃতি শিক্ষার্থীদের আরও সাফল্য কামনা করেন। পরে তিনি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।

আইএসপিআর আরও জানায়, এ বছর এ প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন ৪৮১ জন শিক্ষার্থী। এরমধ্যে ৪১৮ জন বেসামরিক এবং ৬৩ জন সামরিক শিক্ষার্থী রয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএ-৭৮৮৯ মেজর মো. জিয়াউল ইসলাম, ইঞ্জিনিয়ার্স কে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, প্রতিরক্ষা সচিব জনাব আবদুল্লা আল মহসিন চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল ইমদাদ-উল-বারী এবং এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম