প্রত্যেক কর্মীকে ২০০ ভোটার নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান আতিকুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৯:০৩

প্রত্যেক কর্মীকে ২০০ ভোটার নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান আতিকুলের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নেতাকর্মীদের ২০০ জন করে ভোটার নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রচারণার শেষদিন বিকালে রাজধানীর নতুনবাজার এলাকায় পথসভায় তিনি এ আহ্বান জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘আর এক দিন বাকি আছে। সবাই সবাইকে ফোন করুন, প্রতিজ্ঞা করুন, প্রত্যেকে আমরা ২০০ ভোটার নিয়ে আসবো। নৌকাকে বিজয়ী করুন। সকালবেলা নৌকাকে জয়ী করুন, বিকালে জয়ের মিছিল করবো, ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘গত নয়টি মাস আমরা চেষ্টা করেছি। শুধু ঢাকা শহর নয়, এই নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছি। এই এলাকার অলি-গলিতে একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এখানে রাস্তা হয়েছে কিন্তু ড্রেন হয়নি। আমাদের এই ১৮টি ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।’

একটি ভোট অনেক মূল্যবান মন্তব্য করে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘একটি ভোট পরিবর্তন করতে পারে, একটি ভোট উন্নয়নের ছোঁয়া দিতে পারে। সেই ভোটটি কিন্তু আপনাদের কাছে আছে। আপনারা ভোটকে অবহেলা করবেন না। তাই আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, মুজিববর্ষে নৌকাকে বিজয়ী করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবো।’
প্রতিপক্ষরা অনেক ধরনের খেলা খেলতে চাচ্ছে—এমন অভিযোগ করে আতিকুল বলেন, ‘আমরা শুনেছি অনেক বহিরাগতদের আনার চেষ্টা চলছে। আমি অনুরোধ করবো সবাইকে একটু ধৈর্য্য ধরুন। শান্তিপূর্ণভাবে ভোটদান করুন।’

/এসও/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম