ঢাকায় বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:০৪

ঢাকার দুই সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিজিবির টহল (ছবি: নাসিরুল ইসলাম) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মাঠের শান্তি-শৃঙ্খলা রক্ষায় টহল দেওয়া শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় টহল দেওয়া শুরু করে তারা। বিজিবি সদর দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনি মাঠে ৭৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবেন। এরমধ্যে ঢাকা উত্তরে ২৭ প্লাটুন ও দক্ষিণে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য ভোটের মাঠের নিরাপত্তায় কাজ করবেন।

বিজিবি সদর দফতরের মুখপাত্র জানান, নির্দেশনা অনুযায়ী বিজিবি নির্বাচনি মাঠে তাদের কাজ শুরু করেছে। মোট ৭৫ প্লাটুন বিজিবি নির্বাচনি মাঠে থাকবে। এরমধ্যে ৬৫ প্লাটুন টহল ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করবে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ রাখা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবে বিজিবি। এই নির্বাচনে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য মাঠে থাকবেন।

/সিএ/জেইউ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে