‘জেন্ডার সহিংসতা’ বিষয়ে সাংবাদিকতায় পুরস্কার পেলেন তিন জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩১

   (ছবি- আইন ও সালিশ কেন্দ্রর সৌজন্যে)

জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক সাংবাদিকতায় পুরস্কার পেলেন তিন জন সাংবাদিক। তারা হলেন- ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. কামরুল হাসান, চ্যানেল একাত্তরের সিনিয়র নিউজরুম এডিটর তৃষ্ণা হোমরয় ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার বাহাউদ্দিন ইমরান।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ার আইন ও সালিশ কেন্দ্র (আসক)-কার্যালয়ে পুরস্কারের সনদ ও চেক তুলে দেন আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজা এবং আস্থা প্রকল্পের টিম লিডার খানম।

এর আগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও সহিংসতার ঘটনায় সাড়া প্রদানে গণমাধ্যমকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়াসে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আস্থা প্রকল্প জার্নালিস্ট প্রোগ্রামের আয়োজন করে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্বাচিত সাংবাদিকরা অংশ নেন। পরবর্তীতে তাদের প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিন জনকে পুরস্কার দেওয়া হয়।

প্রসঙ্গত, আস্থা প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র, কারিগরী সহযোগিতায় আছে ইউএনএফপিএ এবং অর্থায়নে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস অ্যাম্বাসি। 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের