নব্য জেএমবির নারী শাখার প্রধান গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩১

গ্রেফতারের প্রতীকী ছবি নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) নারী শাখার প্রধানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। তার নাম আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দিজীবন ওরফে নিখোঁজ আলো (২৮)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে মতিঝিল থানার উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেফতার আসমানীসহ ৪-৫ জন একত্রে মিলিত হয়েছিল। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আসমানীর বাড়ি রাজবাড়ীর খান খানাপুর দক্ষিণপাড়া গ্রামে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, আসমানী নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন গোপনে অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিল। বিভিন্নজনকে কথিত হিজরতে প্রেরণ করেছিল, তাদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু ‍দুজানা ও আবু মোহাম্মদের যোগাযোগ ছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, দেশে খিলাফত ও শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অংশ হিসেবে সে ৪-৫ জন সহযোগীর সঙ্গে একত্রিত হয়েছিল। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন