ডিএসসিসি’র ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনি ফল স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের ফল দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক প্রার্থীর দায়ের করা রিটের শুনানি নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

পরে মনজিল মোরসেদ বলেন, ‘ভোটের পর প্রিজাইডিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার চূড়ান্ত ফল প্রকাশ করে জুবায়েদ আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। পরবর্তীতে উক্ত ভোটের ফল পরিবর্তন করে কমিশনের যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন নতুন ফলের তালিকা প্রকাশ করলে, এ সংক্রান্ত গেজেট প্রকাশ আটকে যায়। যদিও ঢাকা দক্ষিণ সিটির অন্য সব ওয়ার্ডের নির্বাচনি ফল ৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।'

পরে কাউন্সিলর প্রার্থী জুবায়েদ আদেল কেন্দ্রে ঘোষিত ফল অনুসারে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত ওই ওয়ার্ডের ফলের কার্যক্রমের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম