জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল

সরকারি-বেসরকারি পর্যায়ে ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

এর আগে জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকায় চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী বাদী হয়ে এসংক্রান্ত রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম