সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ২ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ দুজনের বিরুদ্ধে ৪১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয় মামলা দুটির অনুমোদন দেয় বলে জানান দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
অন্যজন হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শাহিনুর রহমান।
দুদক জানায়, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান সাতক্ষীরা মেডিক্যাল অ্যাসিসটেন্ট স্কুল (ম্যাটস) ও সাতক্ষীরা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সাবেক অধ্যক্ষও। তিনি শাহিনুরের সঙ্গে যোগসাজশে ২০১৭-১৮ অর্থবছরে ম্যাটস-এর জন্য নিম্নমানের খেলাধুলার সামগ্রী বেশি দামে কেনা দেখিয়ে ২০ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা এবং একই অর্থবছরে আইএইচটির কেনাকাটায় অনিয়ম করে ২০ লাখ ৬১ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেন। এ কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির তিনটি ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের