ব্যাংকের ওপর মানুষের আস্থা দিন দিন কমছে: সিদ্দিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

এফবিসিসিআই’র সহ সভাপতি সিদ্দিকুর রহমান

দিন দিন ব্যাংকের ওপর মানুষের আস্থা কমছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘অর্থনীতির সূচক কেন অধোমুখী?’ শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতের দুরাবস্থার কারণ, মুষ্টিমেয় কিছু লোক অনেক টাকা নিয়ে যাচ্ছে। যেটা ব্যাংকিং খাতে অনেকটা লুটপাটের মতো। সবচেয়ে বড় কথা হলো, লিজিং কোম্পানিগুলো। কয়েকটি লিজিং কোম্পানিতে আপনি যদি ৫ লাখ টাকারও চেক জমা দেন, ওই টাকা ফেরত পাবেন না। লিজিং কোম্পানিগুলোর মনিটরিংয়ের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনও মনিটরিং নেই।  যার জন্য আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। ব্যবসায়ীদের ভুগতে হচ্ছে। একজন সামান্য আয়ের মানুষ যদি লিজিং কোম্পানি থেকে ৫ লাখ টাকা ফেরত না নিতে পারে তাহলে কী হবে? লিজিং কোম্পানিতে একটা ধস নামছে। ব্যাংকের প্রতি মানুষের আস্থা দিন দিন কমছে।’

তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী সংসদে বলেছেন, ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা আন্তঃব্যাংক ট্রান্সফার হয়েছে। অর্থাৎ এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের সঙ্গে আদান-প্রদান করেছেন। ঠিক আছে, মালিকরা লোন নিতে পারে। তাদের কতো শতাংশ মালিকানা? সেই অংশীদার যদি ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা নিয়ে যায় এবং সেই টাকা যদি আমাদের দেশে থাকে, সেটা যদি উৎপাদনমুখী কোনও খাতে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের কোনও আপত্তি নাই। কিন্তু যদি এটা দেশের বাইরে বা অন্য কোনও খাতে কিংবা অনুৎপাদনমুখী খাতে চলে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বড় অশনি সংকেত।’

বাংলা ট্রিবিউন বৈঠকি

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন গাজী টেলিভিশনের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা।

রাজধানীর পান্হপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের