চার দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য-সহকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা

বেতন স্কেল ও টেকনিক্যাল পদমর্যাদা বাড়ানোসহ চার দফা দাবিতে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে কর্ম বিরতিতে যাচ্ছেন সারাদেশে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সমন্বয়ক এনায়েত রাব্বি লিটন।

তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সর্বপ্রথম থানা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই স্বাস্থ্য সহকারীরা দেশের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আমাদের এই দাবি শিগগিরই মেনে না নেওয়া হলে একলাখ ২০ হাজার আউটরিচ রুটিন কেন্দ্রে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এ কর্মবিরতি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর এক সমাবেশে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা বাড়ানোর দাবি বাস্তবায়নে যে ঘোষণা দিয়েছিলেন, তারও কোনও প্রতিফলন আমরা পাইনি। আমরা এ দাবিটির প্রজ্ঞাপন দেখতে চাই।’

স্বাস্থ্য সহকারীদের দাবি

স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে ১৪ গ্রেডে উন্নীত করা, ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেড উন্নীত করা, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানের জন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালু করা এবং প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজনের পরিবর্তে দুই জন স্বাস্থ্য সহকারী নিয়োগ করা।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম