মসজিদে নারীদের নামাজের সুব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৮

হাইকোর্ট দেশের সব মসজিদে নারীদের নামাজের সুব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে ধর্ম মন্ত্রণালয় সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নারী-পুরুষ সকলের ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার রয়েছে। কিন্তু দেশের মুসলিম নারীরা ধর্ম পালনে বৈষম্যের শিকার হচ্ছেন। মুসলিমদের ধর্মচর্চার কেন্দ্রবিন্দু হলো মসজিদ। পুরুষের পাশাপাশি নারীদেরও মসজিদে নামাজ আদায়ের পূর্ণ অধিকার রয়েছে।
এ রিট আবেদনে এ-সম্পর্কিত কয়েকটি হাদিসের বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মুসলিম নারীরা মসজিদে গিয়ে যেন যথাযথভাবে নামাজ আদায় করতে পারেন, সেজন্য দেশের সব মসজিদে নারীদের জন্য আলাদা জায়গা, অজু ও টয়লেটের ব্যবস্থা করতে রিটে আর্জি জানানো হয়েছে।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের