ছয়টি ওয়ার্ডকে ৭ দিনে মশা মুক্ত করবে ডিএসসিসি

বংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪

মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম ঝুঁকিপূর্ণ ৬টি ওয়ার্ডকে আগামী ৭ দিনের মধ্যে মশামুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এজন্য ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মশা নিধনে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে এডিস মশার উৎস নির্মূলের লক্ষ্যে  ডিএসসিসির সপ্তাহব্যাপী স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে এর উৎস নির্মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য নাগরিকদের সচেতনতা হওয়া এবং নিজ নিজ বসত বাড়ি, আঙিনা ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। এর অংশ হিসেবেই স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হলো। 

মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের জরিপ অনুযায়ী ডিএসসিসি’র ৫, ৬, ১১, ১৭, ৩৭ ও ৪২ ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ। আগামী এক সপ্তাহ মশকনিধন কর্মী ও পরিচ্ছন্নতা পরিদর্শকরা এসব এলাকার প্রতিটি বাড়ি পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ধ্বংস করবেন। এছাড়া লার্ভা ধ্বংসের কৌশল শিখিয়ে দেবেন। এরপরও কেউ সচেতন না হলে এবং জনস্বাস্থ্যের  জন্য ব্যাপক ক্ষতিকর মনে হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম