নিখোঁজের চারদিন পর বুড়িগঙ্গায় মিললো ব্যবসায়ীর লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭

লাশ

বুড়িগঙ্গা নদী থেকে শেখ মো. বাদল মিয়া নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বুড়িগঙ্গার ঝাউচর গুদারাঘাট এলাকা থেকে কোমড়ে ও গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাদল মিয়া ২১ ফেব্রুয়ারি হাজারিবাগ থেকে অপহৃত হন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি পেশায় একজন চাল ব্যাবসায়ী।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই রহমান। তিনি জানান, নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে রশি পেঁচানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাদল মিয়ার বাসা রায়ের বাজার হাজারীবাগের সুলতানগঞ্জ রোডে। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার কনশা গ্রামের মৃত শেখ আইয়ুব আলী শেখের ছেলে।

নিহতের ভাতিজা শেখ বিল্লাল হোসেন জানান, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হন বাদল মিয়া। এরপর তিনি আর ফেরেননি। ২২ ফেব্রুয়ারি হাজারিবাগ থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার তার মৃতদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। আমাদের ধারণা তাকে কেউ অপহরণ করেছিল।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান