হাতিরঝিলে ছুরিকাঘাতে হত্যা: ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫

গ্রেফতারের প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে শিপন হাসান (১৮) নামের একজন মোটরসাইকেল আরোহীকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তিনি আরও জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় হাতিরঝিল বেগুনবাড়ি দিয়ে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গতিরোধ করে কয়েক যুবক। এরপর প্রথমে চালকের আসনে বসে থাকা মানিককে ছুরিকাঘাত করে তারা। পরে মোটরসাইকেলের পেছনে থাকা বন্ধু শিপন হাসানকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। রাত পৌনে ১১টায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’