মশক নিধন কর্মীদের পর্যবেক্ষণে আতিকুলের মনিটরিং সেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ১২:২১আপডেট : ০৫ মার্চ ২০২০, ১২:২৩

বক্তব্য রাখছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম

মশক নিধন কর্মীদের কাজ পর্যবেক্ষণে অঞ্চলভিত্তিক মনিটরিং সেল গঠন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি নিজেই মশক নিধন কর্মীদের কাজ তদারকি করবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে এডিস মশা ও মশক নিধন কর্মীদের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন মেয়র।

মেয়র আতিক বলেন, ‘যারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মশক নিধন কর্মী ও উত্তরার বিভিন্ন সেক্টরে এডিস মশা এবং কিউলেক্স মশার ওষুধ প্রয়োগ করেন, তাদের মনিটরিং করার জন্য সেক্টরগুলোর  নেতাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতিদিন সিটি করপোরেশনের যেসব মশক নিধন কর্মী ওষুধ প্রদান করেন,এই মনিটরিং সেল  তাদের নিয়মিত পর্যবেক্ষণ করবে।’

মেয়র এই বিষয়ে সেক্টরের বিভিন্ন প্রতিনিধির সহযোগিতা কামনা করেন এবং মশার যে উপদ্রব তা প্রতিহত করার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের