ফটো সাংবাদিক নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২১:৪৪আপডেট : ১২ মার্চ ২০২০, ১০:২৪

শফিকুল ইসলাম কাজল

ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ১০ মার্চ বকশিবাজারের বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। নিখোঁজের ঘটনায় লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শফিকুল ইসলাম কাজল দৈনিক সমকাল ও বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বর্তমানে  ‘পক্ষকাল’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন তিনি।

উল্লেখ্য, গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাগুরা-১ আসনে সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। ওই মামলায় শফিকুল ইসলাম কাজলকে তিন নম্বর আসামি করা হয়।

নিখোঁজের বিষয়ে শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবা মঙ্গলবার (১০ মার্চ) দুপুর তিনটার পর বাসা থেকে বের হন। এরপর আর তার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। আমরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

তবে সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের দায়ের করা মামলায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক