সাংবাদিক আরিফকে নির্যাতন

মন্ত্রিপরিষদ বিভাগকে জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ০২:২০ আপডেট : ১৬ মার্চ ২০২০, ০২:২৫

 

 

সাংবাদিক আরিফুল ইসলাম

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রামের প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতন ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের কাছে চিঠি দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

জাতীয় মানবাধিকার কমিশনের সচিবের চলতি দায়িত্বে থাকা আল মাহমুদ ফায়জুল কবীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় যে, ‘আরিফুল ইসলামকে তুলে নিয়ে গেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে ডিসি অফিসের দু’তিনজন ম্যাজিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করে। এসময় আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করেন তারা। পরবর্তীকালে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দিয়ে আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।’

চিঠিতে বলা হয়, ‘এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করছে। কমিশন মনে করে এই ঘটনা ও এটাকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন আলোচনার আঙ্গিকে নিচের বিষয়গুলোসহ এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া এবং এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক।’

মন্ত্রিপরিষদ বিভাগে লেখা চিঠিতে আরও বলা হয়, সাংবাদিক আরিফুল ইসলামের নামে ২০১৯ সালের ১৯ মে ‘কাবিখার টাকায় পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ’ সংক্রান্ত বাংলা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের সঙ্গে গত ১৩ মার্চের মধ্যরাতের ঘটনা ও তাকে গ্রেফতারের কোনও যোগসূত্র আছে কিনা, জেলা প্রশাসন কর্তৃক ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কিনা, এই প্রেক্ষাপটে উপযুক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

 

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু
পরিবারে সব দোষ কি আপনার ঘাড়েই পড়ে?
পরিবারে সব দোষ কি আপনার ঘাড়েই পড়ে?
বল প্রয়োগ করলে বলে পুলিশ ফ্যাসিস্ট, না করলে দুর্বল: চাঁদাবাজির বিরুদ্ধে আসছে নতুন আইন
খুলনায় আইজিপি বল প্রয়োগ করলে বলে পুলিশ ফ্যাসিস্ট, না করলে দুর্বল: চাঁদাবাজির বিরুদ্ধে আসছে নতুন আইন
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’