মুগদা হাসপাতালে ৭শ’ পিপিই বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ২২:৪০আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৪০

মুগদা জেনারেল হাসপাতালে পিপিই দেওয়া হচ্ছে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭শ’ পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) দিয়েছে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে এই পিপিই দেওয়া হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এ সময় শ্যামল দত্ত বলেন, ‘দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ডাক্তারদের জন্য পিপিই অত্যন্ত জরুরি। আশা করি, এই পিপিইগুলো ডাক্তারদের কাজে লাগবে। আমরা চেষ্টা করছি, যেখানে পিপিই তৈরি হচ্ছে সেখান থেকে সংগ্রহ করে হাসপাতালগুলোতে দেওয়ার। বিশেষ করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসছেন, বা যাদের আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে; তাদের কাছাকাছি আসা খুবই ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই বেশ কয়েকজন ডাক্তারও আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। ডাক্তারদের পিপিই দেওয়াটা জরুরি। এই উদ্যোগ আমরা অব্যাহত রাখবো।’

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালের চিকিৎসকরা এরই মধ্যে পিপিই পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন। করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্সরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই পিপিইগুলো ডাক্তার-নার্সদের অনেক কাজে লাগবে। এ জন্য ভোরের কাগজ সম্পাদককে ধন্যবাদ জানাই।’

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল