সাংবাদিকদের ‘হিরো’ অভিহিত করে সুরক্ষায় এগিয়ে এলো নাগরিক ঐক্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ০১:০০আপডেট : ৩০ মার্চ ২০২০, ০১:০৪

নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার। ছবি: সাজ্জাদ হোসেন পেশাদারিত্বে জায়গা থেকে করোনা আক্রান্তের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন বলে তাদের সামাজিক হিরো হিসেবে উল্লেখ করেছে নাগরিক ঐক্য। তারা সাংবাদিকদের জন্য অফিসে গিয়ে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আসছেন।

রবিবার (২৯ মার্চ) নিজেদের তৈরি করা এই হ্যান্ড স্যানিটাইজার দিতে বাংলা ট্রিবিউন কার্যালয়ে আসেন প্রতিনিধি দল। তাদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করছেন বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম। ছবি: সাজ্জাদ হোসেন নাগরিক ঐক্যের পক্ষে সাকিব আনোয়ার বলেন, ‘রিপোর্টাররা তথ্য সংগ্রহ করতে বাইরে যান। তাদেরকে জন সমাগমের মধ্যেও পড়তে হয় অনিচ্ছাসত্ত্বেও। ফলে আমাদের মনে হয়েছে এই হিরোদের জন্য আমাদের কিছু করার আছে। তাই নিজেদের বানানো কিছু হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন অফিসে পৌঁছে দিচ্ছি।’

এই সময় সাকিব আনোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য খলিলুর রহমান ও রাজ্জাক সজীব।

/ইউআই/এনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম