বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে ডিএনসিসির অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৫:০৬আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:০৭

বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে ডিএনসিসির অভিযান করোনা সচেতনতায় রাজধানীর ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি বিদেশ থেকে আসা বাংলাদেশি নাগরিকরা হোম কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলছে কিনা, সে বিষয়েও তদারকি করা হয়।

সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির বর্ধিত এলাকা অঞ্চল-৯ আওতাধীন ভাটারা থানার নতুন বাজার, খিলবাড়ি টেক, বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে সিটি করপোরেশনের পক্ষে নেতৃত্ব দেন অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।

এসময় ওই এলাকার বিভিন্ন অলিগলি, আবাসিক এলাকা এবং বাজারে অবস্থান করছেন— এমন মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে যথাসম্ভব ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়। খুব প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক ও গ্লাভস পরে নিজেদের মধ্যে অন্তত দুই মিটার সামাজিক দূরত্ব মেনে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়।

সেই সঙ্গে আশেপাশের এলাকায় সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন এবং যাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা আছে, তারা সেটি মানছেন কিনা সে বিষয়েও তদারকি করা হয়।

অভিযানের বিষয়ে অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ‘এটা আমাদের নিয়মিত কার্যক্রম। এই সময়ে আমরা চাই নাগরিকরা যেন যথাসম্ভব ঘরে থাকেন। এরপরও কিছু মানুষ বের হচ্ছেন। প্রধান সড়ক বা রাজপথ সংলগ্ন জায়গাগুলোতে লোকজন বেশি সংখ্যায় ঘরে থাকার বিষয়টি মেনে চলছেন। কিন্তু কিছু কিছু এলাকায় একটু ভেতরের দিকে গেলে বোঝা যায় যে, অনেকেই ঘরে থাকছেন না। আমরা তাদের বোঝাচ্ছি। সচেতন করার চেষ্টা করছি।’

হেমায়েত হোসেন আরও বলেন, ‘নাগরিকরা ঘরে থাকবেন। যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল নন, আমরা তাদের খাদ্য সামগ্রী দেবো। ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলকে ৫০০টি করে এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরকে ১০০টি করে অস্বচ্ছল, অসহায় পরিবারের তালিকা করতে বলা হয়েছে। আমরা তাদেরও খাদ্য সামগ্রী পৌঁছে দেবো।’

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম