আজগর আলী হাসপাতালে ২২ চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত: এফডিএসআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ২০:২৭ আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:০১

করোনা পরীক্ষা

পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন চিকিৎসক। এছাড়া আরও ৩০ জন নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর)।
সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আক্রান্ত হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসকও।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, এ হাসপাতালের ২২ চিকিৎসকের নামসহ সবকিছু আমাদের কাছে রয়েছে। হাসপাতালটি এখনও চালু আছে, কিন্তু এভাবে এতজন চিকিৎসকসহ একই হাসপাতালে প্রায় ৫০ জনের মতো আক্রান্ত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং বিপজ্জনক।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বলেছিলাম জরুরি না হলে অস্ত্রোপচার বন্ধ রাখার জন্য। কর্তৃপক্ষ নিজেদের আর্থিক লাভের কথা চিন্তা করে সেটি শোনেননি।
এভাবে চলতে থাকলে পুরো হাসপাতালের কেউ রেহাই পাবেন না মন্তব্য করে তিনি বলেন, আজগর আলী হাসপাতাল বড় হাসপাতাল নয়। কিন্তু এখানে চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হবার সংখ্যা ‘অ্যাবনরমাল’। হাসপাতাল সোর্স না হলে এটা হওয়ার কথা নয়। হাসপাতাল কেন সোর্স প্রশ্নে তিনি বলেন, এক সপ্তাহ আগেও হাসপাতালে পিপিই ছিল না, সেসময় এমন রোগী এসেছেন যারা পরে কোভিড পজিটিভ হয়েছেন, কিন্তু ততক্ষণে আমরা আক্রান্ত হয়ে গেছি।
এ বিষয়ে কথা বলতে আজগর আলী হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ফারাহ নূরকে একাধিক বার কল করা হলে তিনি ফোন ধরেননি। এসএমএস করে জানিয়েছেন, তিনি পরে কথা বলবেন।
এদিকে, এফডিএসআর জানিয়েছে, গতকাল (২৪ এপ্রিল) পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন ৩০৪ জন চিকিৎসক। এর মধ্যে ঢাকা বিভাগে ২৪৬ জন, আর ঢাকা ছাড়া অন্য বিভাগগুলোতে রয়েছেন ৫৮ জন।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!