করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড় (ফটোস্টোরি)

নাসিরুল ইসলাম
২৭ এপ্রিল ২০২০, ১৫:৪৫ আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:৫৬

করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মাঝখানে আগে যেটি ছিল বেতার ভবন, সেটি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্টিং সেন্টার। মানুষের উপচেপড়া ভিড় সেখানে। গেটের কাছে দাঁড়ালে লাইনের শেষ চোখে পড়ে না সহজে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এমন দৃশ্যই দেখা গেলো সেখানে। করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড়

করোনা পরীক্ষার লাইন হলেও সেখানে নেই কোনও সামাজিক দূরত্ব। অনেকে ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও নেননি ঠিকমতো। করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড়

গা ঘেঁষাঘেঁষি করে তারা দাঁড়িয়ে আছেন ভেতরে যাওয়ার অপেক্ষায়। একদিকে পুলিশ, মাঝখানে ডাক্তার-নার্স ও সরকারি কমর্কর্তা-কর্মচারী এবং আরেক পাশে (ছবির ডানে) সাধারণ মানুষের লাইন। করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড়

সকাল ৮টার আগে থেকে লাইন শুরু হয় বলে জানান সেখানে উপস্থিত ব্যক্তিরা। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কেউ কেউ দীর্ঘ লাইন দেখে ফিরেও যাচ্ছেন। ভেতরে গিয়েও নমুনা দেওয়ার জন্য আবার লাইনে দাঁড়াতে হয়। করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড়

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের প্রায় প্রতিদিন ৩৫০টি পরীক্ষা হচ্ছে। পিসিআর মেশিন আছে দুটি। একটি সরকার দিয়েছে, আরেকটি আমাদের।’
করোনা টেস্টের জন্য উপচেপড়া ভিড়

পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের সামাজিক দূরত্ব না মানা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের একজন অ্যাসিসটেন্ট প্রফেসর আছেন, সেখানে তিনি মাইকে জনসাধারণকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। এছাড়া আনসার সদস্যও আছে এসব দেখভাল করার জন্য। প্রতিনিয়ত বলা হচ্ছে, এক্ষেত্রে মানুষকেও সচেতন হওয়া প্রয়োজন। এছাড়া আমাদের এখানে পরীক্ষার চাপ বেশি। যাদের লক্ষণ নেই তারাও আসছে পরীক্ষা করতে। বিশ্বস্বাস্থ্য সংস্থা'র পরামর্শ কিন্তু লক্ষণ দেখা দিলে পরীক্ষা করার। এরপরও আসছেন। এক্ষেত্রে তাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি।’

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
সর্বশেষ খবর
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি