করোনা চিকিৎসা সেবায় ৫ হাজার নার্স নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ২০:২৩ আপডেট : ০৭ মে ২০২০, ২০:৫৫

করোনাভাইরাস করোনায় চিকিৎসা সেবার জন্য ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগপ্রাপ্তদের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করেছে। নিয়োগ পাওয়া নার্সদের আগামী ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রস্তাবে সুপারিশ করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠায় গত ৩০ এপ্রিল। পিএসসিও এদের নিয়োগের সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়ে পদায়ন করলো।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ