মোহাম্মদপুরে এমপি সাদেক খানের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২০, ১৩:০৫আপডেট : ০৯ মে ২০২০, ১৩:০৫

এমপি সাদেক খানের পক্ষে ত্রাণসামগ্রী বিরতণ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাড়ে সাত হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান। শনিবার (৯ মে) সকাল থেকে তার সংসদীয় এলাকার সবকটি ওয়ার্ডে উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন তিনি। এ ছাড়া তার মালিকানাধীন সাদেক পেট্রোলপাম্প স্টেশনেও তার ‍পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক কেজি তেল রয়েছে। এসব খাদ্যসামগ্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা-১৩ আসন এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তালিকা করে বিতরণ করা হয়।

পেট্রোলপাম্প এলাকায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন খোকন, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম