ড. আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২০, ২১:৫৮আপডেট : ০৯ মে ২০২০, ২২:১১

ড. আনিসুজ্জামান

উন্নত চিকিৎসার জন্য জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী শনিবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বাঙলা বিষয়ের এই বিশিষ্ট অধ্যাপক।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পরিবারের ইচ্ছাতে তাকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে আজ সিএমএইচে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান হার্ট, কিডনিসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। চিকিৎসার পর এখন এমনিতে ভালো আছেন, তবে তার কিছুটা স্মৃতিভ্রষ্টতার সমস্যা দেখা দিয়েছে। এখন যাকে চিনতে পারছেন কিছুক্ষণ পর পারছেন না। মাঝে মাঝে অসংলগ্ন কথা বলছেন। সেজন্য পরিবার থেকে তাকে সিএমএইচে নেওয়ার কথা ভাবা হয়। আমরা এতে সম্মতি দেই।

গত ২৭ এপ্রিল তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশের প্রখ্যাত এই শিক্ষাবিদ ও লেখক ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকাবস্থাতেই ঢাকায় সপরিবারে চলে আসেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই বিশিষ্ট লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শেষ করে বর্তমানে অবসরে রয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ রয়েছে তার। গবেষক ও সাহিত্যিক হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।  

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার