তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৭:১৯আপডেট : ১৩ মে ২০২০, ১৭:২১

মেঘলা আকাশ গত কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টি নিয়ে এলো স্বস্তির পরশ। বুধবার (১৩ মে) দুপুর থেকেই আকাশে শুরু হয় মেঘের আনাগোনা। এরপর বিকালে আকাশ মেঘলা করে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায়। বৃষ্টির কারণে তাপপ্রবাহ কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, এ কারণেই বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে দেশের কোনও কোনও অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি একই কারণে ঝড়বৃষ্টিও হচ্ছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়া অধিদফতর জানায়, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ফেনী, নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, দেশের অনেক এলাকায় এখন তাপপ্রবাহ বইছে। তবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে তাপপ্রবাহের পাশাপাশি ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্য অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অল্পের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেন মনন রেজা নীড়!
অল্পের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেন মনন রেজা নীড়!
মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের আহ্বান
মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের আহ্বান
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
মাছ বিক্রির পর বাড়ি ফিরছিলেন, পথে একসঙ্গে ৪ জনের মৃত্যু
মাছ বিক্রির পর বাড়ি ফিরছিলেন, পথে একসঙ্গে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে