জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ২৩:৫১আপডেট : ১৫ মে ২০২০, ০৭:২৬

অধ্যাপক আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান  বলেন, অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন।বাংলা ভাষা ও সাহিত্যে তার অসাধারণ ভূমিকা রয়েছে।

শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান জানান,  দেশের শিক্ষাক্ষেত্রে ড. আনিসুজ্জামান ছিলেন এক উজ্জ্বল বাতিঘর। তার মতো কিংবদন্তী শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। শিক্ষাক্ষেত্রে তার অনবদ্য অবদান ও তার বর্ণাঢ্য কর্মজীবন তাকে স্মরণীয় করে রাখবে।

ইউজিসি চেয়ারম্যান শোকবার্তায় আরও বলেন, অধ্যাপক আনিসুজ্জামান দেশের উচ্চশিক্ষার একজন অভিভাবক ছিলেন। তিনি নানা সময়ে দেশের উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে কার্যকর পরামর্শ দিয়েছেন। জাতীয় এ সংকটময় মুহূর্তে আমরা দুজন জাতীয় অধ্যাপককে হারালাম। এ শোক সহজে ভোলার নয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন। এছাড়া, সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করেন।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান