ড. আনিসুজ্জামানের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২০, ০০:৫৭আপডেট : ১৫ মে ২০২০, ০১:০৭

ড. আনিসুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী , জাতীয় অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, এ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অধ্যাপক আনিসুজ্জামানের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।  সমাজে শুদ্ধাচার বিকাশে তাঁর ভূমিকা ছিল অনন্য সাধারণ। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত এই মহান শিক্ষক সমাজের বহুমানুষের পথপ্রদর্শক ছিলেন । সত্য, সুন্দর ও নৈতিক মূল্যবোধ জাগাতে তাঁর অসাধারণ লেখা ও বক্তৃতা মানুষকে অনুপ্রাণিত করতো। দুর্নীতি দমন কমিশনের অনেক প্রতিরোধমূলক কর্মসূচিতে তাঁর উপস্থিতি ও পরামর্শ আমাদেরকে অনুপ্রাণিত করতো। তাঁর অমূল্য পরামর্শ সমাজে সততা ও নৈতিকতার বিকাশে দুদকের প্রতিরোধমূলক কার্যক্রমে প্রতিফলন ঘটতো। তিনি ছিলেন দুদকের একজন অকৃত্রিম সুহৃদ। তাঁর মৃত্যুতে দুদক পরিবার শোকাহত।  

শোকবার্তায় দুদক চেয়ারম্যান ড.আনিসুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে  বলেন, এই   মৃত্যূতে তাঁর পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি দুদক চেয়ারম্যান গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারের সদস্যরা এই গভীর শোক ও বেদনা কাটিয়ে উঠবেন মর্মে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

প্রসঙ্গত: বৃহস্পতিবার (১৪ মে) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ৫৫ মিনিটে বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যু হয়। মৃত্যর পর রাতে নমুনা পরীক্ষার পর জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের