মসজিদের প্রবেশমুখে জীবাণুমুক্তকরণ গেট স্থাপন চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ২০:০৫আপডেট : ১৯ মে ২০২০, ২০:২১

 

আইন নোটিশ করোনার সংক্রমণ থেকে মুসল্লিদের সুরক্ষিত রাখতে দেশের প্রতিটি জেলা, উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের প্রবেশ মুখে জীবাণুমুক্তকরণ গেট স্থাপন করার নির্দেশনা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালকের সরকারি ই-মেইলে ও কুরিয়ারের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (১৯ মে) ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল (এনএলসি) এর চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশের ধর্মপ্রাণ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে যায়। কিন্তু করোনার সংক্রমণ ও মহামারির কারণে ভয়াল মরণথাবা থেকে জীবন রক্ষায় মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করছে। যেকোনও মুহূর্তে মসজিদে আগত  ধর্মপ্রাণ মুসল্লিরা করোনায় আক্রান্ত হয়ে জীবন হারানোর ঝুঁকিতে থাকে।

অতএব দেশের সব মসজিদের দরজায় মুসল্লিদের জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করার লক্ষ্যে প্রত্যেক জেলা বা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদগুলোর প্রবেশ মুখে জীবাণুমুক্তকরণ গেট স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। যেন মসজিদে আগত ধর্মপ্রাণ মুসলমানরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারে।

এই নোটিশ অনুসারে ঈদের আগে সরকারি খরচে মসজিদে জীবাণুমুক্তকরণ গেট স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত পদক্ষেপ আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি