ঈদের দিনে রাজধানীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ১৮:১৪আপডেট : ২৫ মে ২০২০, ২০:৪৩

ঈদের দিনে রাজধানীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঈদের দিনেও প্রতীকী সমাবেশ করেছেন সাংবাদিকরা। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে সাংবাদিকদের চাকরিচ্যুত বন্ধ করে বকেয়া বেতন পরিশোধ ও বোনাসের দাবিতে এই প্রতীকী সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এ সময় ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, আজ আমরা পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারতাম। কিন্তু আমরা দেখছি এই করোনাভাইরাসের সময়েও অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন-বোনাস দেয়নি, চাকরিচ্যুত করেছে। এ অবস্থা চলতে পারে না। সাংবাদিকদের চাকরিচ্যুতি বন্ধ করতে হবে, বেতন বোনাস দিতে হবে, যারা দেবেন না তাদের বিরুদ্ধে আগামীতে কঠোর কর্মসূচিসহ ধর্মঘটও আসতে পারে।

তিনি দাবি জানিয়ে বলেন, যেসব সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যয় বহন করা ও ক্ষতিপূরণ দিতে হবে। যারা মারা গেছেন তাদের ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, করোনাকালে ছাঁটাই আমরা মানি না। যারা ছাঁটাই করছেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা, আপনারা নিজেদের বিলাসিতায় অর্থ খরচ করছেন, অথচ সাংবাদিকদের ন্যায্য বেতন-বোনাস দিচ্ছেন না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশনার লঙ্ঘন।

তিনি বলেন, আলোকিত বাংলাদেশ, এসএ টিভি, গাজী টিভি, আগামী নিউজ, যায়যায়দিন, এনটিভি, এসব প্রতিষ্ঠান ঢালাওভাবে সাংবাদিকদের ছাঁটাই করে অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে। আপাতত এটা আমাদের এই প্রতীকী কর্মসূচি, আগামীতে আরও বড় কর্মসূচি আসবে।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম