লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৮:০১আপডেট : ২৯ মে ২০২০, ১৮:০৪

আইন ও সালিশ কেন্দ্র লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সরকারকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে আসক।

শুক্রবার (২৯ মে) এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মে সাহারা মরুভূমি অঞ্চলের মিজদাহ শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জাতীয় ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)।  নিহতদের ২৬ জন বাংলাদেশি ও বাকি চার জন আফ্রিকান। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। জানা যাচ্ছে, মিজদাহ শহরে মানবপাচারকারী চক্র ও অভিবাসীদের মধ্যে টাকার জন্য মারামারি হয়। এতে মানবপাচারকারী চক্রের একজনের মৃত্যু হয়। তারই প্রতিশোধ নিতে নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

দীর্ঘদীন ধরে বাংলাদেশ থেকে উল্লেখ সংখ্যক অভিবাসন প্রত্যাশীরা মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়াতে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।  বর্তমানে দেশটি অভিবাসীদের জন্য ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম রুটে পরিণত হওয়ায়, এ প্রবণতা আরও বেড়েছে। ফলে প্রায়শ ভূমধ্যসাগরে নৌকাডুবিসহ নানা মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসছে। আসক অবৈধ অভিবাসন প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।  এ ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের দেশে ফিরিয়ে আনা এবং হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে জোরদার কূটেনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম