মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহায়তা দিতে আগ্রহী মিসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ১৮:২৩আপডেট : ৩০ মে ২০২০, ২১:০৬

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহায়তা দিতে আগ্রহী মিসর বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদন এবং মৎস্য জাতীয় পণ্যের উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে মিসর। শুক্রবার (২৯ মে) রাজধানীর বেইলি রোডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন এ আগ্রহ ব্যক্ত করেন।
শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিশরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিসর ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। দুদেশের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতিগত নানা মিল রয়েছে। উভয় দেশের বন্ধুত্ব ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে চায় মিসর। বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে মিসরের অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও এ খাতে রোগ প্রতিরোধে মিসরীয় ওষুধ ব্যবহার করার সুযোগ রয়েছে। মিসর মৎস্য খাতে অভাবনীয় উন্নতি সাধন করেছে। সে অভিজ্ঞতা বাংলাদেশও গ্রহণ করতে পারে।
রাষ্ট্রদূত আরও বলেন, করোনা পরিস্থিতিতে আমিষ ও পুষ্টির জন্য বিশ্বব্যাপী মাছ, মাংস, দুধ ও ডিমের ব্যাপক চাহিদা হবে। সেক্ষেত্রে পোল্ট্রি, মৎস্য ও ডেইরি খাতে উৎপাদন বাড়াতে বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা দিতে আগ্রহী মিসর।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মিসরের এই আগ্রহকে আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এছাড়াও উভয় দেশে সংশ্লিষ্ট খাতে আরও কী কী সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা যায় তা খতিয়ে দেখতে তারা সম্মত হন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান