সীমিত আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস কার্যক্রম চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ০২:৩০আপডেট : ০১ জুন ২০২০, ০২:৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মামলার আসামিদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (৩১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল প্রাঙ্গণকে স্বাস্থ্যবিধি মেনে জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বয়স্ক, ঝুঁকিপূর্ণ ও গর্ভবতী কর্মকর্তা/ কর্মচারী ছাড়া অন্য সবাই মাস্ক পরিধান করে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে অফিসে উপস্থিত থাকবেন। করোনাকালে ট্রাইব্যুনালের বিচারাধীন মামলা সূত্রে কারাগারে আটক আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে না আনার সিদ্ধান্ত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। মামলার তারিখ নির্ধারণের বিষয়ে বিচারকরা অনলাইনে প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন এবং সংশ্লিষ্ট আদেশে বিচারকদের স্বাক্ষরের পর তা প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীদের অবহিত করা হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে এরই মধ্যে বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই নির্দেশের ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস কার্যক্রম চালুর ঘোষণা এলেও বিচারিক কার্যক্রমের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কোর্ট প্রশাসন।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের