করোনায় মারা যাওয়া নার্স রুহুল আমিনের পরিবারের পাশে পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৬:৪৯আপডেট : ০১ জুন ২০২০, ১৬:৫০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের লেখাপড়ার খরচ চালানোর জন্য তার স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত রুহুল অমিনের একমাত্র ছেলে রাজিমন হাসান আলিফের দৈনন্দিন লেখাপড়ার খরচ যোগাতে সহায়ক হবে।
তাছাড়া রাজিমন হাসানের পরিবারের আর্থিক সংকট লাঘবে বেতন মওকুফ ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে একটি ডিও লেটার প্রেরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম