শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ১৭:৫৬আপডেট : ০২ জুন ২০২০, ১৮:০০

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পোশাক শ্রমিক অধ্যুষিত গাজীপুরে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ল্যাবটিতে প্রতিদিন ৩ শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। যার ফলাফল ২৪ ঘণ্টারর মধ্যে দেওয়া যাবে। এতে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব হবে। ল্যাবটি স্থাপনের ফলে করোনা প্রতিরোধে সরকারের সক্ষমতা বাড়বে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষা করা হবে।
এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল টাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী