আজ থেকে করপোরেশনের দরজা আপনাদের জন্য খোলা: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ১৯:২৮আপডেট : ০২ জুন ২০২০, ১৯:৪৩

ডিএসসিসির ২য় মেয়াদের প্রথম করপোরেশন সভায় সভাপতিত্ব করেন মেয়র ফজলে নূর তাপস

ঢাকাবাসীর কল্যাণে দেওয়া ওয়াদা পূরণের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ঢাকাবাসীর কাছে দেওয়া ওয়াদা পূরণে করপোরেশনের কাউন্সিলররাই আমার পথচলার প্রধান সঙ্গী। আজ থেকে আমাদের নবযাত্রা শুরু হলো। ইনশাল্লাহ আমাদের কার্যক্রমের মাধ্যমেই ঢাকাবাসী এর প্রতিফলন দেখতে পাবেন। ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আজ থেকে করপোরেশনের দরজা আপনাদের জন্য খোলা। আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মঙ্গলবার  (২ জুন) করপোরেশনের ২য় পরিষদের প্রথম করপোরেশন সভায় মেয়র এসব কথা বলেন।

নগর ভবনস্থ মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, এখন থেকে করপোরেশনের সকল কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে এবং ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে, যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা তাদের নিয়েই করা হবে এবং তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এই করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা উন্নত ঢাকা গড়ার ভিত্তি রচনা করে যাবো। এজন্য বছরে ৩৬৫ দিন ১২ মাস ২৪ ঘণ্টা আমাদের কাজ করে যেতে হবে। ঢাকাবাসীর কাছে আমাদের যে দায়বদ্ধতা তা সবাই নিষ্ঠা নিয়ে আন্তরিকতার সঙ্গে করলে সব সংকট মোকাবিলা করেই আমরা করপোরেশনকে ঢাকাবাসীর আস্থা ও গর্বের সংগঠনে পরিণত করতে সক্ষম হবো।

ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আজ থেকে করপোরেশনের দরজা আপনাদের জন্য খোলা। আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়ের ব্যারিস্টার ফজলে নূর তাপস

মেয়র শেখ তাপস নিজেকে শহীদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে বলেন, করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। এই দুর্নীতিকে আমি প্রশ্রয় দেবো না এবং দুর্নীতি লেশমাত্র এই সংস্থায় রাখবো না।

বোর্ডসভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয় । এ কমিটিকে নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি কোনও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক বা দায়িত্ব পালনে কোনও গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ প্রদানের অনুরোধ করেন মেয়র। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্মকর্তাদের প্রতি তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেয়র শেখ তাপস ঢাকাবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যৌক্তিক নতুন নতুন আয়ের খাত সৃষ্টি করার ঘোষণা দেন। তবে নাগরিকদের ওপর কোনও কর বৃদ্ধি হবে না বলেও বক্তব্যে উল্লেখ করেন।

বোর্ডসভায় মেয়র উন্নয়নকাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা এবং তাদের সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এবং কাউন্সিলরগণ সপ্তাহে একদিন সমস্যা নিরসনে তার সঙ্গে আলাপ করতে পারবেন। এজন্য সপ্তাহের একটি দিন ধার্য করে দেবেন বলেও কাউন্সিলরদের আশ্বস্ত করেন তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন