ফারমার্স ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজারকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৯:০৮আপডেট : ০৭ জুন ২০২০, ১৯:২২

ফারমার্স ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজারকে জামিন দেননি হাইকোর্ট টাঙ্গাইলে অর্থপাচার মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) ব্র্যাঞ্চ ম্যানেজার সোহেল রানার জামিন মঞ্জুর করেননি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। তবে ভার্চুয়াল আদালত সোহেল রানাকে জামিন নিতে নিয়মিত বেঞ্চে (আদালত খোলার পর) আবেদন করতে বলেছেন।

রবিবার (৭ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আসামিপক্ষে জামিনের শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

মামলার এজাহার থেকে জানা গেছে, এর আগে এসটুএস করপোরেশনের ঋণ হিসাব থেকে রাশেদুল হক চিশতির নামে  ব্যাংকের শেয়ার কেনাবেচায় পে- অর্ডার ইস্যু করা হয়। এভাবে অর্থপাচারের মাধ্যমে তা স্থানান্তর, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে  ৯ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা  আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল মডেল থানায় রাশেদুল হক ও সোহেল রানাসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে গত ৩ জুন এই একই মামলায় ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে দেওয়া জামিন আদেশ বাতিল করেছিলেন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি