রেসিডেন্ট কার্ডধারীদের দুবাই ফিরতে বিমানের বিশেষ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ০০:১৪আপডেট : ১৯ জুন ২০২০, ০০:১৭

রেসিডেন্ট কার্ডধারীদের দুবাই ফিরতে বিমানের বিশেষ ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের ‌‘রেসিডেন্ট কার্ডধারী’ ও নাগরিকদের দুবাইয়ে ফেরত নিতে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই ফ্লাইটে যেতে আগ্রহীদের নিবন্ধন করার আহবান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন জানান, যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট কার্ডধারী, শুধু তাদের জন্য ফ্লাইট পরিচালনা করা হবে। এজন্য আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

জানা গেছে, আগ্রহীদের প্রথমে সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল অথরিটি ফর আইডেনন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ দফতরের ওয়েবসাইটে আবেদন করে অনুমতি নিতে হবে। এরপর অনুমতি পেলে বিমানের টিকিটের জন্য বিমানের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

ফেরত যাওয়ার পর সবাইকে বিমানবন্দরেই করোনা টেস্ট করা হবে এবং ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকতে হবে। তাদের দেশটির স্বাস্থ্য অধিদফতরের অনুমোদিত করোনা ট্রেকিং মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।

/সিএ/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি