উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখলে ওয়াসাকে জরিমানা করা হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ১৪:০৬আপডেট : ২১ জুন ২০২০, ১৪:০৬

নর্দমা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস নর্দমা পরিষ্কার করে রাস্তায় ময়লা ফেলে রাখলে জরিমানার শিকার হতে হবে বলে ওয়াসাকে হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন,  'আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় বা উন্মুক্ত স্থানে আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

রবিবার (২১ জুন) সকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে জানিয়ে তাপস বলেন, 'এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, ধারাবাহিকভাবে চলবে এবং প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দুই বার করে পরিষ্কার করা হবে।'

নর্দমা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস এ সময় জনগণকে সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিএসসিসি মেয়র। তিনি বলেন, 'কোথাও যদি নর্দমা আটকে যায়, পানি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়; তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয়, তবে সরাসরি আমাকে জানাবেন।'  

এর আগে সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমা বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রমুখ।

 

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
জমা তুলতেই হিমশিম চালকদের
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
সর্বশেষ খবর
অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি
অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি
গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরাতে কত ভোট লাগবে? 
ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরাতে কত ভোট লাগবে? 
মায়ের কাছ থেকে পাওয়া অণুজীব কি সারাজীবন থাকে?
মায়ের কাছ থেকে পাওয়া অণুজীব কি সারাজীবন থাকে?
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল