ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি ডা. জাফরুল্লাহ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ২০:২১আপডেট : ২১ জুন ২০২০, ২১:১৫

ডা. জাফরুল্লাহ চৌধুরী, ছবি: গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজ থেকে নেওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি। তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মাঝখানে তিনি অসুস্থ অবস্থায় বাইরে গিয়ে ঘুরে এসে শরীরের অবস্থা খারাপ করে ফেলেছেন। এখন ফুসফুসের নিউমোনিয়াও কিছুটা কমেছে।’

রবিবার (২১ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পরের দিন গত ১৪ জুন আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিতে বনানী কবরস্থানে যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. মামুন মোস্তাফি বলেন, ‘ডা. জাফরুল্লাহর বয়স হয়েছে। তার শরীরে একাধিক সমস্যা রয়েছে। তারপরও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গলার ব্যথার কারণে উচ্চ স্বরে কথা বলতে পারেন না। আশা করছি আগামী সপ্তাহে তিনি বাসায় ফিরে যেতে পারবেন।’

ডা. জাফরুল্লাহর নিয়মিত কিডনির ডায়ালাইসিস হচ্ছে বলে উল্লেখ করে ডা. মামুন বলেন, ‘তাকে অন্যান্য থেরাপি দেওয়া হয়। তিনি এখন করোনামুক্ত। তবে শরীরে অন্য হাল্কা ইনফেকশন রয়েছে।’

ডা. জাফরুল্লাহ নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও অধ্যাপক নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এর আগে গত ৯ জুন তার চিকিৎসায় বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসার পর গত ১৩ জুন তৃতীয় দফায় তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম