স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচারের দাবিতে একক অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২০, ২০:৩২আপডেট : ২৭ জুন ২০২০, ২০:৩৩

স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচারের দাবিতে একক অবস্থান ‘বিনা চিকিৎসায় নাগরিক হত্যা’সহ যাবতীয় ব্যর্থতার দায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেককে অপসারণের  দাবিতে একক অবস্থান নিয়েছেন আরমান হোসাইন নামক এক সাধারণ নাগরিক। শনিবার (২৭ জুন) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি অবস্থান শুরু করেন। তার দাবি, করোনাকালে সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও তার মন্ত্রণালয়ের যাবতীয় দুর্নীতি, অদক্ষতা ও ব্যর্থতার প্রভাব দেশের সব নাগরিকের ওপরে পড়েছে।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণের শুরুতে নিরাপত্তা সামগ্রী হিসেবে নকল মাস্ক ও পিপিই দিয়ে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যসেবীদের মনোবল ভেঙে দেয়া হয়েছে। রেকর্ড সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত ও নিহত হয়েছে। ফলে করোনা রোগী তো দূরের কথা, সাধারণ রোগীদের জন্যেও চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।’ তার দাবি, ‘স্বাস্থ্যমন্ত্রী ও তার সহযোগীরা স্বাস্থ্য সামগ্রী কেনাকাটায় গলাকাটা দুর্নীতি করেছে। ৫০০ টাকারও দাম নেই যে চশমার, সেগুলোর খরচ ৫০০০ টাকা দেখানো হয়েছে।’

তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও বিচার দাবি করে বলেন,  বর্তমান সরকারের অদক্ষ, অযোগ্য ও অপরাধী স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়ে অসংখ্য ব্যর্থতার পাহাড় জমে গেছে। তাই অবিলম্বে এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে অপসরণ ও বিচাররের আওতায় আনতে হবে।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম