আবুধাবি থেকে ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৬:০১আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:২৪

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ করোনাভাইরাস মহামারির কারণে আবুধাবিতে আটকে পড়া ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট আবুধাবি থেকে তাদের নিয়ে এসে বুধবার (১ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে। মঙ্গলবার (৩০ জুন) আবুধাবি থেকে দেশে ফিরে আসেন আরও ১৪০ জন।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা পড়েছিলেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে বুধবার সকালে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর আগে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি ও দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি