অক্টোবরে ঢাকা-টরেন্টো রুটে ফ্লাইট চালু করবে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ০১:১৬আপডেট : ০৩ জুলাই ২০২০, ০১:১৭

বিমান বাংলাদেশ এ বছর অক্টোবর থেকে ঢাকা-টরেন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টরেন্টো থেকে বিমানের যাত্রীদের নিউইয়র্ক নিতে কানাডার রাষ্ট্রীয় এয়ারলাইন্স এয়ার কানাডার সঙ্গে চুক্তি করছে বিমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন। ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
বিমান সূত্রে জানা গেছে, বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ায় দিল্লি ও মদিনা, ম্যানচেস্টার রুটে ফ্লাইট শুরু করেছে বিমান। অন্যদিকে ঢাকা থেকে ব্যাংকক হয়ে জাপান রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে বিমানের। এছাড়া ইস্তাম্বুলের সঙ্গে অনওয়ার্ড কানেকটিভিটি বাড়াতেও কাজ করছে এয়ারলাইন্সটি। সেখান থেকে অনওয়ার্ড কোড শেয়ারিং যাত্রীদের অন্য গন্তব্যে নেওয়া যাবে।
টরেন্টো ফ্লাইট প্রসঙ্গে মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশ ও কানাডার এয়ার এগ্রিমেন্ট অনুসারে অক্টোবর থেকে টরেন্টোতে ফ্লাইট শুরু করবো। এরপর যাত্রীরা চাইলে সেখান থেকে নিউইয়র্ক যেতে পারবেন। সেক্ষেত্রে এয়ার কানাডা বিমানের যাত্রীদের নিউইয়র্কসহ অন্যান্য গন্তব্যে নিয়ে যাবে। প্রাথমিক ভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে