মে মাসের তুলনায় জুন মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৮:০৯আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:১১

সড়ক দুর্ঘটনা (ফাইল ছবি) গত মে মাসের তুলনায় জুন মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। মে মাসে ২১৩টি দুর্ঘটনায় ২৯২ জন নিহত হয়েছিলেন। আর জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯৭টি। এতে নিহত হয়েছে ৩৬১ জন এবং আহত ৩৪৮ জন। এই সময়ে ১১ টি নৌ-দুর্ঘটনায় ৫৬ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়েছেন। রবিবার ( ৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের মধ্যে নারী ৫৭, শিশু ৩২। এককভাবে মোটর সাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১০৩টি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ৯৪ জন, যা মোট নিহতের ২৬ দশমিক ০৩ শতাংশ। মোটর সাইকেল দুর্ঘটনার হার ৩৪ দশমিক ৬৮ শতাংশ। দুর্ঘটনায় ৭৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ০৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, অর্থাৎ ১৩ দশমিক ৫৭ শতাংশ। মে মাসের তুলনায় জুন মাসে দুর্ঘটনা ৩৯ দশমিক ৪৩ শতাংশ এবং প্রাণহানি ২৩ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩১টি (৪৪ দশমিক ১০ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৯২টি (৩০ দশমিক ৯৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৫৩টি (১৭ দশমিক ৮৪ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ২১টি (৭ দশমিক ০৭ শতাংশ) শহরের সড়কে সংঘটিত হয়েছে। সংগঠনটি আরও জানায়, দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের সংখ্যা ৪০৭ টি।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে ২১ দশমিক ৫৪ শতাংশ , রাজশাহী বিভাগে ২০ দশমিক ৫৩ শতাংশ , চট্টগ্রাম বিভাগে ১৪ দশমিক ৪৭ শতাংশ, খুলনা বিভাগে ১০ দশমিক ৭৭ শতাংশ, বরিশাল বিভাগে ১০ দশমিক ৪৩ শতাংশ , সিলেট বিভাগে ৩ দশমিক ৭০ শতাংশ, রংপুর বিভাগে ১০ দশমিক ১০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮ দশমিক ৪১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় ৬৪টি দুর্ঘটনায় ৮১ জন নিহত হয়েছে। আর কম দুর্ঘটনা সিলেট বিভাগে, সেখানে ১১ টি দুর্ঘটনায় নিহত ১২ জন। একক জেলা হিসেবে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে , ১৫টি দুর্ঘটনায় ২১ জন নিহত। সবচেয়ে কম পিরোজপুরে, ১টি দুর্ঘটনায় ১ জন নিহত।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক পদক্ষেপগুলোর মধ্যে একমাত্র জনসচেতনতা সৃষ্টি ছাড়া অন্য সব বিষয় প্রাতিষ্ঠানিক, যা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। এর সাফল্য নির্ভর করে গণপরিবহন খাতের সুশাসনের ওপর। তাই রোড সেফটি ফাউন্ডেশন মনে করে, সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ বা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক