সিঙ্গাপুর থেকে ১৬২ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ০৩:০২আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৩:০২

ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ কোভিড-১৯ এর কারণে সিঙ্গাপুরে আটকে পড়া ১৬২ বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। মঙ্গলবার (৭ জুলাই) সিঙ্গাপুর থেকে ১৬২ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাত্রা করে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিল এই বাংলাদেশিরা। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় মঙ্গলবার তাদের ফিরিয়ে আনা হলো।

ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী