প্রথমবারের মতো হচ্ছে মাস্টার প্ল্যান, শিক্ষার্থীদের অভিমত চাওয়া হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ২০:৪৮আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে শতবর্ষে পা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ২০ জুলাই অনলাইনে শিক্ষার্থীদের প্রত্যাশা ও অভিমত দিতে বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের আগামী ২০ জুলাই মধ্যে https://forms.gle/69UQvPJiLjoHGeF18 ওয়েব লিংকে প্রবেশ করে প্রত্যাশা ও মতামত প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মাস্টার প্ল্যানে নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ, লাইব্রেরি সম্প্রসারণ, জলাধার নির্মাণ, আন্তঃভবন চলাচলের জন্য পথ নির্মাণ, সাইকেল স্ট্যান্ড নির্মাণ, সাইকেল লেন ও ওয়াকওয়ে নির্মাণ, ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন, শব্দ দূষণ ও বায়ু দূষণ কমানো, আবর্জনা ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্বাবদ্যালয় প্রশাসন ও মাস্টার প্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ নিয়েছে। এছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসু প্রতিনিধিদেরও মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের