সাহেদের মুখপাত্র গ্রেফতার, ভায়রা র‌্যাবের হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ১২:০৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৩:১১

র‌্যাব

রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদের মুখপাত্র তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সাহেদের ভায়রা ভাই মোহাম্মদ আলী বশিরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। তিনি নাটক প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’-এর প্রধান।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক শিবলীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তিনি সাহেদের মুখপাত্র হিসেবে কাজ করতেন।

এই কর্মকর্তা আরও জানান, ৭ জুলাই রাতে বনানী থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় সাহেদের ভায়রা মোহাম্মদ আলী বশিরকে। অভিযোগ রয়েছে সাহেদের অবৈধ টাকা দিয়ে আলী বশির নাটক প্রযোজনা করতেন। এই অভিযোগে এবং সাহেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

তাকে গ্রেফতার দেখানো হবে কিনা, এ বিষয়ে আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করাসহ বিভিন্ন অভিযোগে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র‌্যাব। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৭ জনের নাম উল্লেখসহ ২৬ জনকে আসামি করা হয় এতে।

আরও পড়ুন-

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

রিজেন্ট হাসপাতাল ভবনই ছিল সাহেদের দখল করা 

রিজেন্ট হাসপাতালের ৭ কর্মকর্তা রিমান্ডে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদসহ ১৭ জনের নামে মামলা

/আরজে/এফএস/এমএমজে/
সম্পর্কিত
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
জুয়ার ওয়েবসাইটে টোপ, এরপর টাকা যেতো বিদেশে: গ্রেফতার ৪
সর্বশেষ খবর
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন