মিটফোর্ডে নকল ওষুধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২২:২৪ আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:২৬

মিটফোর্ডে নকল ওষুধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল ওষুধ, স্যাভলন ও ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে মিটফোর্ডের আরমানিটোলা ও মার্কেট এলাকার পাঁচটি প্রতিষ্ঠানে এ অভিযান চালিয়ে অভিযুক্তদের জেল জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টারি দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান বলেন, ‘ এই অভিযানে  এখনও পর্যন্ত আট লাখ টাকা অর্থদণ্ডসহ  কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে। তবে অভিযানের পুরো কার্যক্রম এখনও শেষ হয়নি।’

তিনি বলেন, ‘নকল স্যাভলন, নকল ওষুধ ও নকল ডিটারজেন্ট তৈরি ও বাজারজাত করার অভিযোগে আমরা এই অভিযান পরিচালনা করেছি।অভিযানে সহযোগিতা করেছে ওষুধ প্রশাসন ও র‌্যাব-১০।’

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান বলেন, ‘নকল ওষুধের জন্য পাঁচ লাখ টাকা জরিমানা ও আড়াই লাখ টাকা মূল্যের নকল সেকলো ওষুধ জব্দ করেছি। এসিআই কোম্পানির স্যাভলনের মতো করে স্যালভন বা অন্য নামে নকল পণ্য প্রস্তুত করায় দুই জনকে জেল এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সার্ফ এক্সেল, চাকা বা রিনের মতো কোম্পানির ডিটারজেন্ট নকল করে প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে দুই জনকে জেলসহ প্রায় ৫০ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করেছি।’

মেজর আনিসুজ্জামান বলেন, ‘উদ্ধার করা নকল পণ্য ও ওষুধ ধ্বংস করার প্রক্রিয়া চলছে।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ