করোনা নিয়ে অভিযোগ করা যাবে স্বাস্থ্য অধিদফতরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৭:০৬আপডেট : ১০ জুলাই ২০২০, ২৩:১৬

স্বাস্থ্য অধিদফতর

করোনার বিষয়ে অভিযোগ জানানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে একটি লিংক খোলা হয়েছে। WWW.DGHS.GOV.BD এই ওয়েবসাইটে গিয়ে করোনা কর্নারে সেই লিংকে অভিযোগ দেওয়া যাবে।

লিংকটি হচ্ছে: http//app.dghs.gov.bd/covid19-complaint।

শুক্রবার (১০ জুলাই) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য দেন।

একইসঙ্গে করোনা নিয়ে বিভিন্ন হাসপাতালের তথ্যের জন্যও ফোন নম্বরের কথা জানান তিনি। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘হাসপাতালের তথ্যের জন্য চারটি ফোন নম্বর রয়েছে। এসব নম্বরে ফোন করলে হাসপাতালের সব তথ্য পাওয়া যায়। নম্বরগুলো হলো— ০১৩১৩৭-৯১১৩০, ০১৩১৩৭-৯১১৩৮ থেকে ০১৩১৩-৭৯১১৪০ পর্যন্ত।

সারা দেশে করোনা রোগীদের জন্য হাসপাতালের সাধারণ শয্যা, আইসিইউ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের বিষয়েও জানান তিনি।

সংবাদ বুলেটিনে বলা হয়, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যার সংখ্যা ছয় হাজার ৩০৫টি, রোগী ভর্তি আছেন দুই হাজার ১৯৯ জন, শয্যা খালি রয়েছে চার হাজার ১০৬টি। ঢাকা মহানগরীতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে ১৪২টি, রোগী ভর্তি আছেন ১০৮ জন, খালি রয়েছে ৩৪টি।

চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা ৬৫৭টি। সেখানে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৩১৩ জন, খালি রয়েছে ৩৪৪টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ রয়েছে ৩৯টি, রোগী ভর্তি আছেন ১৫ জন এবং খালি রয়েছে ২৪টি।

সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৯৪৫টি, রোগী ভর্তি আছেন চার হাজার ৩৬১ জন, আর শয্যা খালি রয়েছে ১০ হাজার ৫৮৪টি। সারা দেশে আইসিইউ শয্যা ৩৯৪টি, রোগী ভর্তি আছেন ২২৬ জন, আর খালি রয়েছে ১৬৮টি শয্যা।

সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ৭৬৬টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ১৪০টি এবং সারা দেশে অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৯৯টি।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে