রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলা ডিবিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ২১:৪৮আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২৪

রিজেন্ট হাসপাতাল করোনাভাইরাস নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের নির্দেশে উত্তরা পশ্চিম থানা পুলিশ মামলাটি ডিবিতে হস্তান্তর করে। ডিবি (উত্তর) মামলাটি তদন্ত করবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলা ট্রিবিউন কে বলেন, ‘ডিএমপি কমিশনার নির্দেশনায় মামলাটি আমরা বিকালে ডিবিতে হস্তান্তর করেছি। এখন থেকে ডিবি তদন্ত করবে। মামলার ডকুমেন্টস ও আসামি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

করোনাভাইরাস শনাক্তে নমুনা টেস্ট না করে রোগীদের ভুয়া রিপোর্ট দেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ৬ জুলাই বিকালে রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের অফিসে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের অভিযানে রিজেন্ট অফিসে ফেলে রাখা করোনাভাইরাসের নমুনা,  ভুয়া রিপোর্ট ও অনুমোদিত কিট উদ্ধার করে র‍্যাব। এরপর র‍্যাব হাসপাতাল দুটি ও রিজেন্ট গ্রুপের অফিস সিলগালা করে দেয়। গ্রেফতার করা হয় এর কর্মকর্তা ও কর্মচারিদের। তবে পলাতক রয়েছেন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।

 আরও পড়ুন: প্রতারণার জগতে সাহেদ আইডল: র‌্যাব

 সাহেদ ও সাবরিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মৌলভীবাজারে খোঁজ মেলেনি সাহেদের 

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর চুক্তি করে মন্ত্রণালয়ের নির্দেশে

সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যেভাবে উত্থান সাহেদের

সাহেদের অপরাধের বিচার চান স্ত্রীও

রিজেন্ট হাসপাতালের ভবনগুলো দখল করেছিলেন সাহেদ

/এআরআর/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত